না ফেরার দেশে কম্পিউটার বিজ্ঞানী ড. আব্দুল মোতালেব

১ এপ্রিল, ২০২১ ২৩:১৩  
করোনার কোপে না ফেরার দেশে পাড়ি জমালেন কম্পিউটার বিজ্ঞানী ড. আব্দুল মোতালেব। ( ইন্না লিল্লাহি ------ রাজিউন)। বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুর আগে অধ্যাপক ড. আব্দুল মোতালেব বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ইউনির্ভর্সির্টি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ডেজিগনেট) হিসেবে কর্মরত ছিলেন। ইতোপূর্বে তিনি গাজিপুরে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির বিভাগীয় প্রধান ছিলেন। ঈশ্বরদীর কৃতি সন্তান ও বীরি মুক্তিযোদ্ধা ড. মোতালেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি ঈশ্বরদীর রুপপুর বিবিসি বাজারস্থ মরহুম ডাক্তার ঈমান আলীর দ্বিতীয় পুত্র। ড. আব্দুল মোতালেব রুপপুরের জিসান হৃদ মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি পাকশী রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের প্রাক্তণীর দায়িত্ব পালন করছিলেন।